জাতীয়

প্রধানমন্ত্রীর তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বৈশাখী ভাতার ২০ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর তহবিলের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষকদের বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনা করে ডিপিই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, শিক্ষক নেতা, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় বৈশাখী ভাতার ২০ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অধিকাংশ শিক্ষকরাই বৈশাখী ভাতার ২০ শতাংশের বেশি দিতে চাচ্ছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। এই উদ্যোগকে মাঠ পর্যায়ে কর্মরত সকল শিক্ষকগণই স্বাগত জানিয়েছেন। যত দ্রুত সম্ভব আমরা এই অর্থ পৌঁছে দেব।

জানা যায়, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৬২০টি। এতে প্রায় চার লাখ শিক্ষক কর্মরত রয়েছে। তারা সবাই মিলে এবার প্রায় ১১৫ কোটি টাকা বৈশাখী ভাতা পাবেন। সেখান থেকে ২০ শতাংশ অর্থ অর্থাৎ প্রায় ২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হবে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বলেন, ‘বৈশাখী ভাতার ২০ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ আমাদের পক্ষে এককভাবে বড় কোনো সহায়তা করা সম্ভব নয়। তবে সবাই সম্মিলিতভাবে সহায়তা করলে বড় কিছু করা সম্ভব।

জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি সপ্তাহেই অর্থ সংগ্রহের কাজ শেষ করতে চায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা