জাতীয়

ভারতে আটকা পড়েছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি, দ্রুত ফেরানোর আশ্বাস

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ভারতে সম্পূর্ণ লকডাউন জারি হওয়ায় দেশটির কর্ণাটক, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতাসহ বেশ কিছু জায়গায় প্রায় আড়াই হাজার বাংলাদেশি আটকা পড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য মতে এই হিসাব পাওয়া গেছে। এর মধ্যে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনও সমস্যার সম্মুখিন হলে হাইকমিশন ও অন্যান্য মিশনসমূহ তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

এ অবস্থায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে এবং মিশনের কর্মকর্তারা আটকেপড়া দুই হাজার পাঁচশত জন বাংলাদেশির সঙ্গে বিভিন্নভাবে টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আটকপড়ারা দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

ভারত তাদের সীমান্ত সিল করে দেশে আন্তর্জাতিক বিমানের ওঠানামা বন্ধ ঘোষণা করার পর প্রায় দুসপ্তাহ কেটে গেছে। তবে এর মধ্যে ব্রিটেন, জাপান, যুক্তরাষ্ট্র বা কাতারের মতো বেশ কয়েকটি দেশ বিশেষ ফ্লাইটে করে তাদের আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে।

এরআগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত রোববার তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশের লোকজনের তালিকা করছে বাংলাদেশ হাইকমিশন। দেশে ফিরতে আগ্রহী যেসব বাংলাদেশি এখনো হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেননি, তিনি তাঁদের হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা