জাতীয়
করোনাভাইরাস

দেশে আরও ৯ রোগী শনাক্ত, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক:

দেশে আরও ৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের।

এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭০। আর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা জানান, "গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স ৯০ বছর এবং অপরজনের ৬৮। একজন আগে থেকে আক্রান্ত ছিলেন, অপরজন নতুন আক্রান্তের মধ্যে ছিলেন। তাদের একজন ঢাকার এবং অন্যজন ঢাকার বাইরের। একজন হৃদরোগী এবং অপরজনের স্ট্রোকের ইতিহাস ছিল।"

তিনি আরও জানান, "২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ৯ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে। এরমধ্যে ৮ জনকে শনাক্ত করা হয়েছে আইইডিসিআরের পরীক্ষায় এবং বাকি একজন ঢাকার বাইরের ল্যাবে।"

এসময় আরও ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩৪টি আর সংগ্রহ করা হয়েছে ৫৫৩টি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা