জাতীয়

দেশে করোনায় আক্রান্ত আরও ৩ জন

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ২০ মার্চ শুক্রবার বিকেলে করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের নমুনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। নারীর বয়স ৩০ বছর। পুরুষ একজনের বয়স ৩০। আরেকজনের বয়স ৭০, তিনি আইসিইউতে আছেন ক্রিটিক্যাল অবস্থায়। তিনজনই ইতালিফেরত প্রবাসীর সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত দেশে আইসোলশনে আছেন ৩০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন।

এসময় করোনাভাইরাস থেকে সুস্থ ও সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় বিষয়গুলো তুলে ধরেন। একইঙ্গে বিদেশ থেকে কেউ দেশে এলে তাকে নিজের ও পরিবারের স্বার্থেই কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।

দুজন মারা যাবার ব্যাপারে এক প্রশ্নের জবাবে ডা. নাসিমা সুলতানা বলেন, কুর্মিটোলায় চিকিৎসাধীন অবস্থায় যে দুজন মারা গেছেন, তাদের করোনাভাইরাস সম্পর্কিত পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা করোনায় আক্রান্ত ছিলেন না।

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা