জাতীয়

সুন্নত ও নফল নামাজ বাসায় পড়তে ইসলামিক ফাউন্ডেশনের অনুরোধ

সান নিউজ ডেস্ক:

করোনা সংক্রমণ রোধে জুমার সুন্নত ও নফল সালাত বাসা থেকে পড়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশেন। তবে ফরজ নামাজ পড়তে মসিজদে আসা যাবে।

তবে বিদেশফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিসহ কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ঘরে জোহরের নামাজ পড়তে বলা হয়েছে।

বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশে করোনার প্রভাব ঠেকাতে ২০ মার্চ শুক্রবার জরুরি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার আগে বাসায় ওজু করে ও সুন্নত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসল্লিদেরকে আহ্বান জানানো হচ্ছে।

এর আগে ১৭ মার্চ ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বিদেশফেরত ব্যক্তি,করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়াসহ জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছিল।

প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩।

এদিকে, ওয়ার্ল্ড মিটারের তথ্যানুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন মোট ১৮ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন তিন জন।

অন্যদিকেবিশ্বে এখন পর্যন্ত দুই লাখ ৪৫ হাজার ৯২২ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১০ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৪৬৫ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা