জাতীয়

দুদকের নতুন সচিব আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক : খুলনার বিভাগীয় কমিশনার মুহা. আনোয়ার হোসেন হাওলাদারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই পদে নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দুদকের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ দিলওয়ার বখত আগামী ১৭ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। এদিকে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।

১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে ২০১৮ সালের ৩০ অক্টোবর ভারপ্রাপ্ত ভূমি সচিব করা হয়। ২০১৯ সালের ২৬ মে ভূমি সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

মাকছুদুর এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব, জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং টাঙ্গাইলের ডেপুটি কমিশনারের (ডিসি) দায়িত্বে ছিলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা