সহকর্মীদের দেয়া আগুনে দগ্ধ যুবকের মৃত্যু 
জাতীয়

সহকর্মীদের দেয়া আগুনে দগ্ধ যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ফিলিং স্টেশনে 'খামখেয়ালিপনায়' সহকর্মীদের দেয়া আগুনে দগ্ধ যুবক রিয়াদ হোসেন (২০) মারা গেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

ঢাকার জুরাইনের কমিশনার রোডে পরিবারের সঙ্গে থাকতেন রিয়াদ। তার বাবা ফরিদ মিয়া একজন গাড়িচালক। রিয়াদ সিদ্ধেশ্বরী কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন।

গাড়ি চালক বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য পড়াশোনার পাশাপাশি জুরাইনের ‘এস আহমেদ’ ফিলিং স্টেশনে ‘পার্টটাইম’ কাজ করতেন রিয়াদ হোসেন। মহামারীর মধ্যে পরিবারের ব্যয় মেটাতে বাবাকে সহায়তা করতে ৪ নভেম্বর থেকে ৫ হাজার টাকা বেতনে চাকরি দেন।

মঙ্গলবার ভোরে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

শ্যামপুর থানার এসআই মো. মাহবুবুর রহমান জানান, ওই ফিলিং স্টেশনের সহকর্মীরা রিয়াদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। এ ঘটনায় রিয়াদের বাবার করা মামলায় মাহমুদুল হাসান ইমন (২২), ফাহাদ আহমদ পাভেল (২৮) ও শহিদুল ইসলাম রনিকে (১৮) গ্রেফতার করা হয়।

ফিলিং স্টেশনে রিয়াদসহ চারজন কাজ করতেন। ইমন রাতে ঘুমিয়ে পড়েছিল। রিয়াদ ইমনকে ঘুম ভাঙালে সে ক্ষিপ্ত হয়ে তার গায়ে আগুন দিয়ে দেয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা