জাতীয়

কোভিড-১৯ এ হজে যেতে না পারলে টাকা মার যাবে না: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাসের কারণে কেউ যদি হজে যেতে না পারেন তাহলে তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন না। এমনটাই জানালেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৮ মার্চ রবিবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, টাকা জমা দিয়ে যদি কেউ করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারেন তাহলে তাদের টাকা মার যাবে না। এবার যেতে না পারলে আগামীবার যেতে পারবেন।

তিনি আরো জানান, সৌদি আরবের সঙ্গে আমাদের নিয়মিতভাবে যোগাযোগ হচ্ছে। তারা সব রকমের সহযোগিতা দেবে বলে জানিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি হজ প্যাকেজ ঘোষিত হয়। এর মধ্যে প্যাকেজ-১ এ খরচ সর্বমোট চার লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার ও প্যাকেজ-৩ এ তিন লাখ ১৫ হাজার টাকা।

সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মত এ বছরই প্যাকেজ-৩ চালু করা হয়। বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্যও আলাদা করে তিন লাখ ৫৮ হাজার টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আরবী মাসের ৯ জিলহজ, ইংরেজি ৩০ জুলাই এবারের হজ অনুষ্ঠিত হবার কথা। ২৩ জুন থেকে শুরু হবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট।

এ জন্য হজ সংক্রান্ত যাবতীয় কাজ সহ নিবন্ধন শেষ করতে হবে ১৫ মার্চের মধ্যেই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

জেল জীবনের অভিজ্ঞতা স্মৃতিচারণ সালমানের

বলিউড সুপারস্টার সালমান খান তার জীবনের কঠিন সময়ের একটি অধ্যায়ের কথা স্মরণ করে...

৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশে...

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায়...

কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক পেতে নানা উপায়

কোরিয়ানদের কায়দায় ত্বকের পরিচর্যা করার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়েছে। কো...

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা, যুক্তরাষ্ট্রকে আপত্তি জানাল ইসরাইল 

গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা