জাতীয়
বাম হাত বেঁকে গেছে, শ্বাস নিতে কষ্ট হয়

খালেদা জিয়ার মানবিক মুক্তির আহ্বান জানালেন বোন সেলিমা

নিজস্ব প্রতিবেদক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার বোন সেলিমা ইসলাম। মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

৭মার্চ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে এ আহ্বান জানান তিনি।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, তার শরীরের যে অবস্থা, এরপর তাকে জীবিত অবস্থায় নিয়ে যেতে পারবো কিনা, সন্দেহ রয়েছে! আমরা চাচ্ছি সরকার মানবিক দিকটা বিবেচনা করে তাকে মুক্তি দিক। এটাই আমাদের চাওয়া।

খালেদা জিয়ার মুক্তির জন্য জামিন আবেদন খারিজ সম্পর্কে তিনি অবগত আছেন জানিয়ে সেলিমা বলেন , তার বাম হাত তো সম্পূর্ণ বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। খেতেও পারছেন না। খেলে বমি হয়ে যাচ্ছে। তার শরীর খুবই খারাপ। খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আগের মতোই খালেদা জিয়ার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা।

শনিবার বেলা ৩টায় বিএসএমএমইউয়ের হাসপাতালে কেবিন ব্লকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সেলিমা রহমান। তখন তার সঙ্গে ছিলেন ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার ও ভাগ্নে সামিয়া ইস্কান্দার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশে...

নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার শ্রীপুরে ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায়...

কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক পেতে নানা উপায়

কোরিয়ানদের কায়দায় ত্বকের পরিচর্যা করার নানা পদ্ধতি এখন খুবই জনপ্রিয় হয়েছে। কো...

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা, যুক্তরাষ্ট্রকে আপত্তি জানাল ইসরাইল 

গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতু...

প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়

১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপ জয়ের আগে ফ্রান্স জাতীয় দলের জন্য আকস্মিক ডোপিং-বিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা