জাতীয়

মুজিববর্ষে বাজারে আসছে নোট ও স্মারক মুদ্রা

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাজারে আসছে প্রথমবারের মত ২০০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট ও ১০০ টাকা অভিহিত মূল্যের স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা। এছাড়া ১০০ টাকা মূল্যমান স্মারক নোটও থাকবে।

৫ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ সংক্রান্ত একাটি প্রজ্ঞাপন জারি করে।

আগামী ১৮ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে এ স্মারক নোট।

১০০ ভাগ কটন কাগজে মুদ্রিত এবং ইউভি কিউরিং ভার্নিশযুক্ত গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ২০০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪৬ মিমি/৬৩ মিমি।

স্মারক ব্যাংক নোটটির সম্মুখভাগের বামপাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে নোটের মূল্যমান ২০০ ডিজাইন হিসেবে মুদ্রিত রয়েছে।

এছাড়া, নোটের উপরের অংশে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০ উপরে ডানদিকে কোনায় ইংরেজিতে মূল্যমান 200 ও ডানদিকে নিচে কোনায় বাংলায় মূল্যমান ২০০ লেখা রয়েছে।

নোটের পেছনভাগে ডানদিকে গ্রাম বাংলার বহমান নদী ও নদীর পাড়ের দৃশ্য (নদীর বুকে নৌকা, পাড়ে পাটক্ষেত ও নৌকায় পাট বোঝাইয়ের দৃশ্য) এবং এর বামপাশে বঙ্গবন্ধুর যুক্তফ্রন্টের মন্ত্রী থাকাকালীন সময়ের একটি ছবি মুদ্রিত রয়েছে।

নোটের উপরিভাগে ইংরেজিতে ‘Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman Centenary 1920-2020’ এবং নিচে বামদিকে কোনায় ‘Birth Centenary’ লেখা রয়েছে। নোটের উপরে বামকোণে বাংলায় মূল্যমান ‘২০০’ ও ডানকোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডানদিকের কোণে ইংরেজিতে মূল্যমান 200 লেখা রয়েছে।

১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এছাড়া স্বর্ণ স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৫৩ হাজার টাকা এবং রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ তিন হাজার ৫০০ টাকা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

বিরোধীদল ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু সরকারের 

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম শুরু করছে সরকার। তবে কমি...

লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি

দীর্ঘদিন ধরেই অভিনয়ে দেখা যাচ্ছে না অভিনেত্রী জ্যোতি...

১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগা...

সাবেক স্ত্রী হত্যা মামলায় কারাগারে জামায়াত নেতা

লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত ন...

স্পেনের সেউটায় আটকা শত শত অভিভাবকহীন শিশু-কিশোর

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটায় নতুন করে অভিবাসন সংকট দেখা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা