জাতীয়

রক্তাক্ত নভেম্বর: কিছু ঐতিহাসিক বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক : ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত কলঙ্কময় অধ্যায়। ১৯৭৫ সালের এই দিন থেকে শুরু হয় মুক্তিযোদ্ধা সেনা অফিসার ও সেনাসদস্যদের হত্যা করার ধারাবাহিক প্রক্রিয়া। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে স্বৈরশাসক জিয়াউর রহমান ও তার সহযোগীরা দেশের সুর্য সন্তানদের নাম মুছে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়।

এই দিনটিকে স্মরণ করতে এবং এর সঠিক ইতিহাস নিয়ে আলোচনা করতে একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রক্তাক্ত নভেম্বর : কিছু ঐতিহাসিক বাস্তবতা শীর্ষক এই ওয়েবিনার প্রচারিত শুক্রবার ৬ নভেম্বর। রাত ৮.৩০ মিনিটে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, লেখক ও গবেষক সৈয়দ বদরুল আহসান, জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের পুত্র মেজর জেনারেল সৈয়দ সাফায়েত ইসলাম (অব.) এবং ডিবিসি নিউজ চ্যানেলের সম্পাদক ও গবেষক জায়েদুল আহসান পিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাজনৈতিক বিশ্লেষক অ কলামিস্ট সুভাষ সিংহ রায়।

ওয়েবিনারটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/awamileague.1949) ও ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/user/myalbd) সরাসরি প্রচারিত হবে।

এছাড়া সময় টিভি, বিজয় টিভি, বিডি নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, ঢাকা টাইমস২৪, জাগো নিউজ২৪, অপরাজেয় বাংলা, এবিনিউজ২৪ এবং বাংলাদেশ জার্নালের ফেসবুক পাতায় সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা