জাতীয়

ওমরাহ যাত্রীদের ভিসা ফি’র টাকা ফেরত দেবে সৌদি

নিজস্ব প্রতিবেদক:

সৌদি নিষেধাজ্ঞার পূর্বে ওমরাহ করতে বাংলাদেশিদের যারা ভিসা ও অন্যান্য সার্ভিস চার্জ দিয়েছিলেন তাদের সেইসব ফি’র টাকা ফেরত দেবে বলে জানিয়েছে সৌদি সরকার। ১ মার্চ রবিবার সৌদির ধর্ম মন্ত্রণালয় ভিসা ফি ফেরত দেওয়ার ঘোষণা দেয়।

২৭ ফেব্রুয়ারি বিদেশিদের সৌদিতে ওমরাহ পালনে স্থগিতাদেশ দেয় দেশটি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, সৌদি আরবে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ও আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এর ফলে প্রায় ১০ হাজার বাংলাদেশি ভিসা করেও ওমরা করতে যেতে পারেননি। এ নিয়ে তাদের ভিসা ফিসহ অন্যান্য খরচ নিয়ে ক্ষতির মুখে পড়েন সবাই। সমুদয় টাকা ফেরত পাওয়া নিয়ে সংকট দেখা দিয়েছিল।

ভিসা ফি ফেরত দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সৌদির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা স্থগিত হওয়া ওমরাহ যাত্রীদের ফি এবং অন্যান্য বিষয়ে নেওয়া সার্ভিস চার্জ ফেরত দেওয়া হবে। এজেন্সির মাধ্যমে যাত্রীদের যোগাযোগ করতেও বলা হয়েছে। এছাড়া [email protected] এই ইমেইলে যোগাযোগ করা যাবে।

ওমরাহ পালনকারীরা ভিসা ফি ফেরত পেলে আর্থিক ক্ষতি কিছুটা কমবে বলে মনে করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

তিনি বলেন, সৌদি আরব কখনোই ভিসা ফি বাবদ টাকা ফেরত দেয় না। আমরা আনঅফিসিয়ালি জানতে পেরেছি সৌদি সরকার ভিসা ফি ফেরত দেবে। এখন দেখার বিষয়, কোন প্রক্রিয়ায় কীভাবে ফেরত দেয়।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, ওমরাহ ভিসার শর্ত অনুসারে আগেই বিমান, হোটেলসহ অন্যান্য প্রস্তুতি বাবদ অর্থ খরচ করে ফেলেছে এজেন্সিগুলো। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, ভিসা করার আগেই দেশটিতে থাকার হোটেলসহ বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়। ফলে সৌদি আরবে যেতে না পারায় হোটেল, বিমান ও গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচের জন্য আর্থিক ক্ষতি হবে এজেন্সিগুলোর। ১০ হাজার ওমরাহ যাত্রীর ভিসার জন্য ২০ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। এরমধ্যে প্রায় পাঁচ হাজার যাত্রীর বিমানের টিকিটও কাটা হয়েছে। এয়ারলাইন্সগুলো যাত্রা বাতিল করলেও টিকিটের টাকা ফেরত দেয় না। ভিসা করার আগে সৌদিতে থাকার হোটেলের জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে এজেন্সিগুলো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা