জাতীয়

গুজব ও গণপিটুনি বন্ধে হাইকোর্টের ৫ নির্দেশনা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফসেবুকসহ বিভিন্ন ভাবে দেশে গুজব ছড়ানো ও গণপিটুনির ঘটনার বন্ধে ৫ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর উত্তর বাড্ডায় তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় জারি করা রুলের শুনানি শেষে এ নির্দেশনা দেন আদালত।

আজ (১ মার্চ) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। রিটের পক্ষে শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

আইনশৃ্ঙ্খলা বাহিনী ৬ মাসে অন্তত একবার গণপিটুনি প্রবণতার বর্তমান অবস্থা মিটিং করবেন। গণপিটুনির বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়ায় সচেতনতা তৈরিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রচার কার্যক্রম চালাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনও ধরনের অডিও, ভিডিও, খুদে বার্তা, যা গুজব সৃষ্টি বা গণপিটুনির ক্ষেত্রে মানুষকে উসকানি দিতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা বন্ধের ব্যবস্থা নেবে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। গণপিটুনির কোনও ঘটনা ঘটলে তাতক্ষণিকভাবে এফআইআর নিতে বাধ্য থাকবেন পুলিশ। উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যার ঘটনায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে জেলা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

২০১৯ সালে পদ্মা সেতু নিয়ে গুজবকে কেন্দ্র করে দেশজুড়ে গণপিটুনির ঘটনা ঘটে। ওই বছরের ২০ জুলাই মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে রাজধানীর উত্তর বাড্ডায় স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু । এসময় তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

শাকিব-বুবলীর পুরোনো স্মৃতি ফের আলোচনায়

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে পুর...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা