নিরাপত্তা বেষ্টনীতে রেল লাইন
জাতীয়

নিরাপত্তা বেষ্টনীতে রেল লাইন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বনানী থেকে মহাখালী পর্যন্ত রেল লাইনের দু'পাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ স্থাপনাও তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।

সরজমিনে গিয়ে দেখা গেছে, রেললাইনের দু’পাশে স্টিলের পিলার ও তার দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। রেল লাইনের দুই পাশে এখন ঝুপড়ি ঘর ও দোকান নেই। এতে ঝুঁকি কমেছে। নিরাপত্তাও বেড়েছে।

জানা গেছে, নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী থেকে মহাখালী পর্যন্ত এ রেললাইনের পাশ দিয়ে রেলের জায়গা দিয়েই যাবে। এজন্য নির্মাণকারী প্রতিষ্ঠান রেললাইনের দু’পাশে তার দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিটাগাং রোড পর্যন্ত যাবে। প্রথম ধাপে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত কাজ দৃশ্যমান হয়েছে। পরবর্তী ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত নির্মাণ করা হবে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

এক পথচারী বলেন, বনানী মহাখালীর মতো পুরো রাজধানীর রেলপথে যদি এ রকম বেষ্টনী দেওয়া হতো, তাহলে রেললাইন সুরক্ষিত থাকতো। রেললাইনের পাশে অবৈধ স্থাপনা না থাকলে দুর্ঘটনার ঝুঁকিও থাকে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা