জাতীয়

দীর্ঘদিন জনবল সংকটে বাংলাদেশ রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : নিয়োগবিধি পরিবর্তণ করে নতুন নিয়োগ না দেয়ায় পুরানো বিধিতে রেলওয়ের পরিচালনার ফলে দীর্ঘদিন যাবৎ সারাদেশে জনবল সংকটের কবলে বাংলাদেশ রেলওয়ে। দেশের বিভিন্ন স্থানে জনবলের কারণে রেলষ্টেশনগুলো বন্ধ থাকায় বাড়ছে দুর্ঘটনা এবং সরকার বঞ্চিত হচ্ছে বিশাল অংকের রাজস্ব থেকে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আগের বিধি পরিবর্তন না হওয়ায় নতুন নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। তবে চলতি মাসেই নতুন নিয়োগবিধি চূড়ান্ত হলে, প্রায় ১৫ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের পূর্বাঞ্চলে বিভিন্ন গ্রেডের চালক থাকার কথা কমপক্ষে ৯৮০ জন। কিন্তু নতুন নিয়োগ না হওয়ায় ৩৩৩টি পদই শূন্য। এতে চালকেরা বিশ্রামের সময় যেমন পাচ্ছেন কম,তেমনি ঘটছে দুর্ঘটনাও।

শুধু চালক নয়, রেলের প্রায় সব বিভাগেই রয়েছে মারাত্মক জনবল সংকট। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কিছু গুরুত্বপূর্ণ পদের কাজ চলছে চুক্তিভিত্তিক নিয়োগে। কিন্তু স্টেশন মাস্টারের মতো পদ শূন্য হওয়ায় সারা দেশে বাড়ছে বন্ধ স্টেশনের সংখ্যা।

রেল কর্তৃপক্ষ বলছে, গত বছর ১৯৮৫ সালের বিধি বাতিল হওয়ায় স্থগিত রয়েছে সব ধরনের নিয়োগ। তবে চলতি মাসেই নতুন বিধি চূড়ান্ত করে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

একসময় রেলে প্রায় ৪০ হাজার জনবল থাকলেও বর্তমানে কাজ করছেন ২৫ হাজারেরও কম।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা