ঢাকায় ইতালি দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন
জাতীয়

ঢাকায় ইতালি দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা ইতালি দূতাবাসের সামানে মানববন্ধন করছেন ছুটিতে এসে করোনা মহামারীরে কারণে আটকে পড়া ইতালি প্রবাসীরা।

রোববার (১১ অক্টোবর) সকালে তারা গুলশানে দূতাবাসের সামনে অবস্থান নেন।

মানববন্ধনে প্রবাসীরা ভিসার মেয়াদ বৃদ্ধি, ফ্লাইট চালুর দাবি জানান।

প্রবাসীরা জানিয়েছেন, ৮ থেকে ১০ মাস ধরে আটকে পড়ায় অনেকের ভিসার মেয়াদও শেষ হয়েছে। আয়হীন সময় কাটিয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়েছেন। ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কোনও ঘোষণা দেয়নি ইতালি। এমন পরিস্থিতিতে ইতালিতে ফিরে যেতে তারা মানববন্ধন করছেন।

দুপুর ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আরেকটি মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা। মানববন্ধন থেকে তিন দফা দাবি উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশ ও ইতালি সরকারের কাছে। তাদের দাবিগুলো হলো- যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বৃদ্ধি করা, বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট চালু করা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতালি প্রবাসীদের সহায়তা করা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা