জাতীয়

পদত্যাগ পত্র জমা দিলেন মমতাজ ফকির

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।

রোববার (১১ অক্টোবর) সকালে তিনি নিজে পদত্যাগ পত্র দেন বলে জানা গেছে। ২০১০ সালের ১ জুলাই থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মমতাজ ফকির বলেন, একান্ত ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগ পত্র দিয়েছি।

মমতাজ উদ্দিন ফকির ২০০১-০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৯৪-১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন।

মমতাজ উদ্দিন ফকির ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৮৮ সালের আগস্ট হাইকোর্টের ও ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন।

মাহবুবে আলমের মৃত্যুর পর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা