অতিরিক্ত দুই অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ  
জাতীয়

অতিরিক্ত দুই অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ  

নিজস্ব প্রতিবেদক :

আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির।

রোববার (১১ অক্টোবর) রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগ পত্র দেন বলে জানা গেছে।

মমতাজ উদ্দিন ফকির আওয়ামী লীগের টানা তিন বারের ক্ষমতায় থাকার প্রথম মেয়াদে অর্থাৎ ২০০৯-২০১৪ মেয়াদের সময় নিয়োগ পেয়েছিলেন।

মমতাজ উদ্দিন বলেন, একান্ত ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগ পত্র দিয়েছি।

এদিকে মুরাদ রেজাও একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

২০০৯ সাল থেকে দ্বায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর গত ৮ অক্টোবর এই পদে সরকার এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা