ছবি: সংগৃহীত
জাতীয়

হাসিনার ইন্টারভিউ যারা নেবেন, তারা যেন তার অতীত ভুলে না যান: প্রেস সচিব

সান নিউজ অনলাইন 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণকারীদের তার অতীত কর্মকাণ্ড মনে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যেসব আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছে, তাদের উচিত মানবাধিকার লঙ্ঘন ও হত্যার অভিযোগের প্রেক্ষাপট না ভোলা।

বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন শফিকুল আলম।

তিনি বলেন, “আমি এখনো তার সাক্ষাৎকারগুলো পড়িনি। আগে পড়ব, তারপর মন্তব্য করব। তবে একটা বিষয় আমরা বারবার বলছি এবং জাতিসংঘের রিপোর্টেও প্রমাণিত—এই শতাব্দীতে শেখ হাসিনার মতো বড় মানবাধিকার লঙ্ঘনকারী বা খুনি আর কেউ নেই।”

প্রেস সচিব আরও বলেন, “ইউএনের রিপোর্টে বিষয়টি স্পষ্টভাবে এসেছে, পরে আল–জাজিরা ও বিবিসির প্রতিবেদনেও দেখা গেছে—সেখানে শেখ হাসিনাকে খুনের নির্দেশ দিতে শোনা যায়।”

তিনি বলেন, “যারা তার ইন্টারভিউ করছেন, আমরা মনে করি তারা যেন এই প্রেক্ষাপট ভুলে না যান। শেখ হাসিনা যে দাবি বা ব্যাখ্যা দিচ্ছেন, সেগুলো যেন যাচাই–বাছাই ছাড়া প্রচার না করা হয়।”

শেখ হাসিনার সাক্ষাৎকার বুধবার প্রকাশ করেছে রয়টার্স, এএফপি ও যুক্তরাজ্যভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্ট। এগুলোতে শেখ হাসিনা তার বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা