ছবি: সংগৃহীত
জাতীয়
প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

সান নিউজ অনলাইন

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে কি না। বিশেষ করে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনা, আসন্ন নির্বাচন, এবং উপদেষ্টাদের মধ্যে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তাঁরা পদ ছাড়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন কি না—এসব নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না।

এই প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বৈঠকে নির্বাচন বা বাউল ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে তিনি যে তথ্য জানেন, তা হলো— যাঁরা বাউলদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত, তাঁদের অতি দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুসারে মানিকগঞ্জের পুলিশ অভিযান চালাচ্ছে।

এছাড়া যেখানে যেখানে হামলা হয়েছে, সেসব স্থানে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।

সাংবাদিকেরা খুব শিগগিরই এর ফলাফল জানতে পারবেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা