সংগৃহীত ছবি
জাতীয়
সচিবালয়ে আগুন

প্রাথমিক প্রতিবেদন জমা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল মঙ্গলবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।

আরও পড়ুন : মাঠ প্রশাসনই আসল সরকার

সিনিয়র সচিব বলেন, আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলোর রিপোর্ট আসলে আগামীকাল মঙ্গলবার আমরা প্রাথমিক প্রতিবেদন দিতে পারব।

তিনি বলেন, আপনারা জানেন, এখানে একসঙ্গে অনেকগুলো দল কাজ করছে। সেনাবাহিনীর টিম, বুয়েটের টিম, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটির লোকেরাও কাজ করছে। আমরা সবাই টিম হয়ে কাজ করছি। তাদের কাছ থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কী বলা যায়।

আরও পড়ুন : আজ প্রাথমিক প্রতিবেদন দেবে কমিটি

সচিব নাসিমুল গণি বলেন, সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজকে কিছু আলামত নেওয়া হয়েছে সেগুলোও টেস্ট করা হচ্ছে। সেগুলো হলে আমরা আবার কালকে বসব। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারব।

তাহলে কি মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, আমরা আশা করছি আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি তার আগেই দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি।

যেসব আলামত আমাদের দেশে পরীক্ষার সুযোগ নেই সেগুলো বিদেশে পাঠানো হবে কি না? এমন প্রশ্নের জবাবে সিনিয়র এই সচিব বলেন, আমরা আগেই বলেছি, কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। এটা আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে।

আরও পড়ুন : অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

প্রাথমিকভাবে আপনারা কী দেখতে পেলেন জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন এখন করবেন না, আমি বলতে পারব না।

চূড়ান্ত প্রতিবেদন কত দিনের মধ্যে দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে, এতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত করা সম্ভব আমরা সেটা করব।

সিসিটিভি ফুটেজে কোনো কিছুর আলামত পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা