সংগৃহীত ছবি
জাতীয়

মাঠ প্রশাসনই আসল সরকার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে দেশের মাঠ পর্যায়ের প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, দেশের মাঠ পর্যায়ের প্রশাসনই হলো আসল সরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: সচিবালয়ে আগুন

আজ প্রাথমিক প্রতিবেদন দেবে কমিটি

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ২০২৪-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে সকলকে কাজ করতে হবে। এই সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে দেশ পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের আরও মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

এ সময় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন: নিষিদ্ধ না নির্বাচনে আ.লীগের বাধা নেই

এই মতমিনিময় সভায় ঢাকাসহ সকল বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা