জাতীয়

নদী ভাঙন রোধে নানা প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে সরকার : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় : সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের কৃষি জমি ও স্থাপনা রক্ষায় নদী ভাঙন রোধে নানা প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলায় সাম্প্রতিক কালের বন্যায় করতোয়া নদীর ভাঙন কবলিত এলাকা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্দেশে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সব সময় প্রস্তুত রয়েছি আমরা। নদী ভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ, কৃষি জমি ও স্থাপনা রক্ষায় সরকার নদী ভাঙন রোধে নানা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। নদী ভাঙনে এ এলাকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা