সংগৃহীত ছবি
জাতীয়

৪ দিন বন্ধ থাকবে টিএসসি স্টেশন 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ দিন মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার (১৬ ডিসেম্বর), বুধবার (২৫ ডিসেম্বর), মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এবং বুধবার (১ জানুয়ারি) মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

আরও পড়ুন: এনআইডির ভুল সংশোধন করার নির্দেশ

তিনি বলেন, দেশের ল’অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। এ সময় সেখানে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের টিএসসি স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। এরপর যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেন। এই বিষয়ে শিগগিরই মেট্রোরেলকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মোট ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। তবে মেট্রো স্টেশন দিয়ে ঠিকই লোকজন চলে আসবে। তাই আমরা টিএসসি স্টেশন বন্ধের জন্য সুপারিশ করলে সেটা গৃহীত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা