সংগৃহীত ছবি
জাতীয়

জামিন পেল ওসি প্রদীপের স্ত্রী চুমকি

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেন।

আরও পড়ুন: বাড়ছে শীতের তীব্রতা

এ সময় আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও খাজা তানভীর আহমেদ। আইনজীবীরা বলেন, তার কারামুক্তিতে কোনো বাধা নেই।

২০২০ সালের (২৩ আগস্ট) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে। এই মামলায় আসামি প্রদীপ ও চুমকির বিরুদ্ধে ৩,৯৫,০৫,৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।

এরপর এই মামলায় ২০২২ সালের (২৭ জুলাই) অন্য একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপকে ২০ বছর এবং তার স্ত্রী চুমকিকে ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায় বহাল

এদিকে, মামলার শুরু থেকে পলাতক থাকলেও গত বছরের (২৩ মে) মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের শেষ দিন চুমকি আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা