সংগৃহীত ছবি
জাতীয়

এনআইডির ভুল সংশোধন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন প্রকার ভুল থাকলে তা জরুরি ভিত্তিতে সংশোধন করতে বলেছে ইসি।

রোববার (৮ ডিসেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

আরও পড়ুন: আগামী বছরেই নতুন সরকার

তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২ জানুয়ারি) ২০২৫ তারিখে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই উপলক্ষ্যে যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে, তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুলগুলো সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

জানা যায়, ২০২৩ সালের (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ভোটার হয়েছিলেন ১১,৯৩,৩৩,১৫৭ জন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিয়েই করা হয়েছিলো চূড়ান্ত ভোটার তালিকা। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬,০৫,৯২,১৬৯ জন, আর নারী ভোটার ৫,৮৭,৪০,১৪০ জন। এদিকে, হিজড়া ভোটার ছিলো ৮৪৮ জন। অপরদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ মাস পর ২০২৪ সালের (২ মার্চ) প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ শেষে ভোটার দাঁড়ায় ১২,০৮,৫০,১৬০ জন। এক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত এই তথ্য নেওয়া হয়। এই হিসেবে ১ বছরে ভোটার বাড়ে ২৫,১৭,০০৩জন। অর্থাৎ এই বিরাট সংখ্যক ভোটার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়। এ সময় নতুন নির্বাচন কমিশন বিশাল সংখ্যক তরুণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়।

আরও পড়ুন: আমরা একটি উন্নত দেশের প্রত্যাশায় আছি

দেশে ভোটার তালিকা আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা ১৮ বছর বয়স পূর্ণ করলেই ভোটার হতে পারেন। এই জন্য বছরের যে কোনো সময়ই ভোটার হওয়া যায়। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে প্রতি বছরের (২ মার্চ)। তার আগে (২ জানুয়ারি) খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি নেয়। সেই গুলো নিষ্পত্তির পরই প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা