সংগৃহীত ছবি
জাতীয়

গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬ 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মো. বাবুল (৪৭), সেলি (৩৬), মো. সুয়েল (২২), মুন্নি (২০), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা (১৩) নামে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রূপগঞ্জের ডহরগাও এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এরপর তাদেরকে রাত ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: ছাত্র-জনতা আন্দোলন নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

দগ্ধ বাবুলের চাচা মোগল মিয়া বলেন, দগ্ধরা সবাই হকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতেন। তারা সবাই একই রুমেই বসবাস করতেন। শুক্রবার কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হন তারা। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিলো। এরপর মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ৬ জনই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানায়, এই ঘটনায় আহতরা কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এখন সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছে না। বর্তমানে তাদের সবাইকেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: জনপ্রশাসন সংস্কার কমিশনে ৩ সদস্য

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘরে আগুন লেগে নারী ও শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছে। বর্তমানে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা