সংগৃহীত ছবি
জাতীয়

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে কারওয়ান বাজার রেললাইন সংলগ্ন শুকটি পট্টিতে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই।

আরও পড়ুন: রাজধানীতে বিস্ফোরণ, দগ্ধ ৪

এসআই আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে জানতে পারি ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। প্রাথমিক তদন্তে আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি। তারা ঘটনার তদন্ত করবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

দিল্লির বিক্ষোভ নিয়ে সালমানের প্রতিক্রিয়া

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোল...

ঢাকাসহ একাধিক জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা