সংগৃহীত ছবি
জাতীয়

বিষাক্ত গ্যাস লিক হয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবরের বেড়িবাঁধে কেমিক্যাল ড্রামের লিকেজ থেকে নিঃসরিত বিষাক্ত গ্যাসে কবির হোসেন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে বিস্ফোরণ, দগ্ধ ৪

মঙ্গলবার (১১ জুন) সকাল ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কবির লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। বর্তমানে আদাবর এলাকায় মামাতো ভাইয়ের বাসায় থাকতেন।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনা নিহত ১

নিহতের মামাতো ভাই রুহুল আমিন বলেন, কবির গত কয়েকদিন আগে ঢাকায় আমার বাসায় বেড়াতে আসে। আজ সকালের দিকে আদাবর বেড়িবাঁধে হাঁটতে বেরিয়েছিল।এমন সময় একটি বাঙালি দোকানের পাশের মেইন রোডে কয়েকটি কেমিক্যালের ড্রাম কে বা কারা রেখে যায়। এসময় ওই কেমিক্যালের ড্রাম থেকে নিঃসরিত গ্যাসে পথচারীদের কয়েকজন অসুস্থ হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে। আমার ভাইও এই গ্যাসের গন্ধে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এ এস আই) মো. মাসুদ বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা