সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছাল ৭২,৪১৫ জন হজ্জযাত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরব (৯ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন ৭২,৪১৫ জন হজ্জযাত্রী। এই পর্যন্ত মোট ১৮৫টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রী ৬৭,৮৬৫ জন।

আরও পড়ুন: পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

রোববার (৯ জুন) হজ্জ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্যটি জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে এই তথ্য জানায় হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্য মতে, এই পর্যন্ত মোট ১৮৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি, সৌদি এয়ারলাইনসের ৬২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেন। গতকাল শনিবার পর্যন্ত মোট ফ্লাইটের ৮৭.৫ শতাংশ, আর মোট হজ্জযাত্রীদের মধ্যে ৮৭ শতাংশ সৌদি আরবে পৌঁছেছেন।

আরও পড়ুন: ভাঙা ব্রিজ থেকে পড়ে নিহত ১

এদিকে হজ্জ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত মোট ১২ জন মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (৬ জুন) মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে ১ জন মারা গেছেন।

তার আগে, গত বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ এয়ারলাইনসের ১ম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজ্জযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এবং শেষ ফ্লাইট যাবে বুধবার (১২ জুন)।

এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ্জ পালনে সৌদি আরব যাবেন ৮৫,২৫২ জন। এরদের মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,৫৬২ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০,৬৯৫ জন। এ সময় প্রতি ৪৪ জনের জন্য ১ জন করে গাইড হিসেবে ১,৮৯৯ জন হজ্জযাত্রীদের সাথে যাবেন। হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা মোট ২৫৯টি। হজ্জযাত্রীদের ১ম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (২০ জুন) আর শেষ ফিরতি ফ্লাইট সোমবার (২২ জুলাই)।

আরও পড়ুন: ৮ বিভাগে বৃষ্টির আভাস

এই বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী রবিবার (১৬ জুন) ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা