সংগৃহীত ছবি
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়ে মো. সায়মন (৩০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ঢাকা ছাড়লেন ডোনাল্ড লু

বুধবার (১৫ মে) রাত পৌনে ১১টার দিকে লালবাগের আজিমপুর বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়মনকে হাসপাতালে নিয়ে আসা নিরাপত্তারক্ষী জয়নাল আবেদিন জানান, রাতে তিনি আজিমপুরের বটতলা এলাকায় রিকশা থামিয়ে প্রস্রাব করার জন্য রাস্তার পাশে একটি টিনের প্রাচীরের পাশে যান। সেখানে টিনের প্রাচীর বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ৫৮ জেলায় বইছে তাপপ্রবাহ

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা