ছবি: সংগৃহীত
প্রবাস

দোহায় বাংলাদেশি মালিকানাধীন শো রুম উদ্বোধন

আমিনুল হক কাজল: প্রচুর বিনিয়োগ ও ঝুঁকিপূর্ণ জুয়েলারি ব্যবসায় মধ্যপ্রাচ্যে প্রবাসীদের উদ্যোগ তেমন লক্ষ্য করা না গেলেও প্রবাসীদের চাহিদার প্রতি খেয়াল রেখে কাতারের রাজধানী দোহার স্বর্ণ মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হবি রহমানের মালিকানাধীন শো রুম এমএইচআর গোল্ড এন্ড ডায়মন্ড।

আরও পড়ুন: দারাজে রিয়েলমির আকর্ষণীয় অফার

উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে ফিতা ও কেক কেটে শো রুমের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দূতাবাসের কাউন্সিলর মো. নাসির উদ্দীন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম, আমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল, জালালাবাদ এসোসিয়েশনর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আহসান উল্লাহ হাসান, রাজ রাজিব, তৌসিক আহমদসহ কমিউনিটির নানা শ্রেণী-পেশার অসংখ্য প্রবাসী।

আরও পড়ুন: মাইক্রোসফটের ‘পার্টনার লিডারশিপ কনক্লেভ’

বিজয়ের মাসে বাংলাদেশি ক্রেতাদের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হবি রহমান। তিনি প্রবাসী বাংলাদেশিদের চাহিদা অনুসারে স্বর্ণ ও ডায়মন্ড কিনতে তার শো-রুমে আমন্ত্রণ জানান। আল আমিন খানের দোয়া পরিচালনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

মুন্সীগঞ্জে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের খাতা শূন্য, ১৩ পরীক্ষার্থীর সবাই ফেল

মুন্সীগঞ্জে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এ...

ফুলবাড়ী শ্রম কল্যাণ অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভা...

বিএনপির কাছে সবাই নিরাপদ, তবে অন্যায়কারী দলের কেউই ছাড় পাবে না

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোল...

খান ইউনিসের আশ্রয়শিবিরে আগুনে পুড়ে দুই ফুটফুটে শিশুর করুণ মৃত্যু

প্রলয়ঙ্করী সংঘাত ও চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া অবরুদ্ধ ফিলিস্তিনের গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা