সংগৃহীত ছবি
প্রবাস

সৌদিতে দুই বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক : সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে সৌদি আরবের রিয়াদ শহরের একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তারা।

আরও পড়ুন : বাংলাদেশ সফর করায় কাতারের আমিরকে কমিউনিটির শুভেচ্ছা

সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগমোহনপুর হাজী বাড়ির সাত্তার মিয়ার ছেলে সাফিকুল মিয়া (৩২) ও একই এলাকার বাওয়াল বাড়ির আওয়াল মিয়ার ছেলে মোজাহিদ (২৬)।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি আটক

জানা গেছে, নিহত সাফিকুল মিয়া সাত বছর আগে কাতার যান। বছর দুয়েক আগে দেশে আসেন। দু’সপ্তাহ আগে সাফিকুল সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। আর মোজাহিদ আড়াই বছর আগে রিয়াদে যান। একই এলাকার হওয়ায় মোজাহিদ ও সাফিকুল রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকায় একসঙ্গে থাকতেন। কাজও একসঙ্গে করতেন। রোববার রিয়াদ শহরে একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজন একসঙ্গে মারা যান।

নিহত সাফিকুলের মামাতো ভাই রুবেল আহমেদ জানান, শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। এখন পরিবারটির কী হবে?

আরও পড়ুন : নিউইয়র্কে গুলিতে ২ বাংলাদেশি নিহত

আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহমেদ জানান, একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুরো ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানরা বিদেশে পাড়ি জমায়। একটি দুর্ঘটনায় দুটি পরিবার আজ সন্তানহারা। দুইটি পরিবারেরই উপার্জনকারী ছিল তারা। মরদেহ দুটি যেন ঠিকভাবে দেশে আনতে পারে সেজন্য নিহতের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা