সংগৃহীত ছবি
প্রবাস

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ অর্ধশত অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে স্থানীয় ২ জনকে আটক করা হয়েছে। খবর- মালয় মেইল।

আরও পড়ুন : নিউইয়র্কে গুলিতে ২ বাংলাদেশি নিহত

বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা ও বেকারিতে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

দেশটির স্টেট ইমিগ্রেশনের বরাত দিয়ে মালয় মেইল জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ৭৬ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ শ্রমিকদের আশ্রয় দেওয়ার অপরাধে ওই কারখানা ও বেকারির ব্যবস্থাপককে আটক করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় পরবর্তী মনোনীত রাষ্ট্রদূত

মালয় মেইল জানায়, অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় চালানো অভিযানে ২৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ ও মিয়ানমারের ৩ জন। তাদের বয়স ২০-৪৬ বছরের মধ্যে। এছাড়া আটকদের মধ্যে কারখানার একজন নারী ম্যানেজারও রয়েছেন। তিনি মালয়েশিয়ার স্থানীয়, তার বয়স ৪৩ বছর।

অপরদিকে বেকারি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মিয়ানমারের ১৪ জন পুরুষ ও ৯ জন নারী, দুজন পাকিস্তানের এবং নেপালের একজন পুরুষ। তাদের বয়স ২১-৪২ বছর। এছাড়া ৩৬ বছর বয়সী বেকারির পরিচালককেও আটক করা হয়েছে। তিনি মালয়েশিয়ান নাগরিক।

আরও পড়ুন : কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন জানান, বিদেশিরা তাদের ভ্রমণ ভিসা বিধি লঙ্ঘন করেছেন এবং অতিরিক্ত সময় অবস্থান করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলেও ধারণা করা হচ্ছে। নির্বাসনের আগে তাদের সেচিয়া ট্রপিক ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা