সংগৃহীত
রাজনীতি

নির্বাচনের পর একই দিনে আ’লীগ-বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো রাজধানীতে একই দিনে কর্মসূচি ডেকেছে ক্ষমতাসীন আ’লীগ ও রাজপথের বিরোধীদল বিএনপি।

আরও পড়ুন: ঢাকায় আস‌ছেন ব্রিটিশ ৪ এমপি

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীসহ মহানগরে বিএনপি কালো পতাকা মিছিল করবে। বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশ করবে আ’লীগ।

শুক্রবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি থাকবেন আ’লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী সভার সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন: আজ আ’লীগের সমাবেশ

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে কালো পতাকা মিছিল দিয়ে রাজপথের কর্মসূচিতে ফিরছে বিএনপি। আজ দুপুর ২টায় ঢাকাসহ মহানগরগুলোতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। গতকাল জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছিল দলটির নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে।

রিজভী বলেন, মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মৌখিক অনুমতি পেয়েছে। নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

আরও পড়ুন: কমছে শীত, স্বস্তি ফিরেছে জনজীবনে

গত বছরের ২৮ অক্টোবর পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়। দলটির সিনিয়র নেতাসহ ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাজধানীরসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে তারা। নির্বাচনের পরে লিফলেট বিতরণ ও ঘরোয়া সভা-দোয়া মাহফিলের মধ্যে কার্যক্রম সীমিত ছিল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা