স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: ডা. জাফরুল্লাহ
রাজনীতি

স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘সরকার কারও কথা শুনতে রাজি নয়। যা ইচ্ছা, তাই করছে।’

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

করোনামুক্ত হয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা দিতে আসলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিতের জন্য এসময় সরকারের প্রতি আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘করোনা রোগীদের জন্য ভেন্টিলেটরের চেয়ে অক্সিজেন বেশি প্রয়োজন।’

এ সময় অক্সিজেনের মূল্য নির্ধারণ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মার্চেই সরকারকে বলেছি, অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। রোগীরা অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয়। অনেকগুলো প্রাইভেট হাসপাতালে অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা একদম প্রতারণা। এক হাজার লিটার অক্সিজেনের জন্য মূলত খরচ হবে মাত্র ৭০ টাকা। অথচ অক্সিজেনের জন্য হাসপাতালগুলোতে লাখ টাকার বিলও নিচ্ছে দেখেছিলাম। এজন্য সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো এসবের মূল্য স্থির করে দিতে হবে। তা না হলে জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করা যাবে না।’

‘অক্সিজেন ফ্রি হওয়া উচিত’ মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এটা বাতাস থেকে হয়। অক্সিজেন গঠন করার জন্য এটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই (বিশুদ্ধ) করে ব্যবহার করা হয়। এটার মূল্য স্থির না করে দিলে প্রতারণা থেকে রেহাই পাওয়া যাবে না।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা