ছবি : সংগৃহিত
রাজনীতি

সড়ক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান

সান নিউজ ডেস্ক : শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন : হিরো আলম নিয়ে মন্তব্য ছিল না

তিনি আরও বলেন, এখন প্রাধান্য দেওয়া দরকার অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনায়। আর এজন্য প্রয়োজন জনগণের সচেতনতা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওবায়দুল কাদের রাজধানীর মৎসভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য কাজ শেষ পর্যায়ে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন : ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ

মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব মানুষেরই সৃষ্টি।

আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিন আছে, নির্বাচন পর্যন্ত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়।

আরও পড়ুন : রাষ্ট্রপতি হতে আগ্রহী নই

জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। আর তাই নির্বাচনের আগ পর্যন্ত আমাদের দলীয় কর্মসূচি থাকবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি সম্পর্কে কিছু জানি না। আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজ সবকিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখ নির্বাচন, তার আগে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন করা হবে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা