রাজনীতি

আ'লীগ সরকার গুমের সংস্কৃতি চালু করেছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গুমের সংস্কৃতি চালু হয়েছে। এই গুমের সংস্কৃতি বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে বলে জানান তিনি।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির মানবাধিকার সেল এই মানববন্ধনের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'খুঁজে বের করুন তাঁদের। তাঁদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।'

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই সরকার ক্ষমতায় আসার পর গুম শব্দটি চালু হয়েছে। যারাই প্রতিবাদ করেছে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছে, তাঁদেরই গুম করে দেওয়া হয়েছে। সরকারের কাছে এ বিষয়ে জানালে তাঁরা বলেছে, তাঁরা কিছু জানে না। বুলেট, পিস্তল আর রাইফেল দিয়ে তাঁরা মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে চায়। গুমের মত অপরাধ করে তারা যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেটা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

গুমের সংস্কৃতি বন্ধে এই সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, গুমের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা