ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: সারাদিন রোজার শেষে মাগরিবের আজান শুনে ইফতার করা হয়। সারাদিনের ক্ষুধা নিয়ে টেবিলে সাজানো নানা পদের খাবার দেখে খাওয়ার আগ্রহ থাকে অনেক বেশি। পেটপুরে মজার সব খাবার খাওয়ার পরপরই জাপটে ধরে ক্লান্তি।

আরও পড়ুন: স্মৃতিশক্তি বাড়ায় ৫ খাবার

তাই জেনে নিন ইফতারের পর কীভাবে ক্লান্তি দূর করবেন-

(১) পানিশূন্যতা দূর করা:

সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে স্বাভাবিক ভাবেই আমাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। ইফতারে তেলে ভাজা আর বিভিন্ন মসলাদার খাবার খাওয়া হয়। ফলে পানির ঘাটতি পূরণ হয় না। ইফতারের পর প্রচুর পানি পান করা দরকার। তাই প্রচুর পানি, খাওয়ার স্যালাইন,বিভিন্ন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি পান করতে হবে। এতে শরীরে পানির ঘাটতি দূর হবে। সেই সঙ্গে দূর হবে ক্লান্তিও।

(২) একসঙ্গে অনেক খাবার খাবেন না:

সারাদিন শেষে ইফতারে একসঙ্গে অনেক বেশি খাবার খাবেন না। একসঙ্গে বেশি খাবার ক্লান্তি লাগার একটি বড় কারণ। কিছুক্ষণ পরপর খান। এতে শরীর খুব একটা ক্লান্ত হবে না। খাবার হজমের জন্যও পর্যাপ্ত সময় পাবে।

আরও পড়ুন: ডাবের পানির উপকারিতা

(৩) আগে নামাজ পড়ে নিন:

ইফতারের শুরুতে একটি খেজুর ও এক গ্লাস পানি খেয়ে নামাজ মাগরিবের নামাজ পড়ে নিন। এতে নামাজ সময়মতো আদায় হয়ে যাবে এবং ততক্ষণে আপনার পেটও খাবার হজমের জন্য তৈরি হবে। নামাজ শেষ করে ইফতারের বাকি খাবার খাবেন। যারা এভাবে খেয়ে অভ্যস্ত, তারা তুলনামূলক অনেক কম ক্লান্ত অনুভাব করেন।

(৪) চা বা কফি পান করা:

রোজায় চা বা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকে। তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এক কাপ চা বা কফি পান করতে পারেন। কারণ এ ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন আপনাকে ভেতর থেকে সতেজ রাখতে কাজ করে। তবে চা বা কফি যেন খুব কড়া না হয়, সেদিকে খেয়াল রাখবেন।

আরও পড়ুন: ফল খাওয়ার সঠিক সময়

(৫) কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন:

ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে ক্লান্তি দূর হবে সহজেই। খাওয়ার পরপর সামান্য হাঁটাচলা হজমে বেশ সাহায্য করে। হাঁটাচলার কারণে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। ফলে খাবার দ্রুত হজম হয় এবং হজমও ভালো হয়।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা