ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

প্রোটিন মিলবে যেসব খাবারে

লাইফস্টাইল ডেস্ক: প্রোটিন মানব দেহের জন্য অপরিহার্য। দেহের কোষ গঠন, টিস্যু গঠন, অঙ্গগুলোর গঠন, এদের কার্যকারিতা এবং নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে প্রোটিন। প্রোটিন গঠিত হয় অ্যামিনো অ্যাসিডের অবশিষ্টাংশ দিয়ে। প্রোটিনে রয়েছে এনজাইম, হরমোন ও অ্যান্টিবডির মতো প্রয়োজনীয় জৈবিক যৌগ।

আরও পড়ুন: করলার তেতো ভাব কমানোর উপায়

পুষ্টিবিদরা বলেন, প্রতিদিনের ক্যালোরি চাহিদার অন্তত ২০-৩০% প্রোটিন বা আমিষ রাখা উচিত। মাছ ছাড়াও উচ্চ মাত্রায় প্রোটিন রয়েছে এমন কিছু খাবার সম্পর্কে চলুন জেনে নেই।

>ডালজাতীয় খাবার

ডাল প্রোটিনের চমৎকার উৎস। ছোলা বা মসুর ডালে রয়েছে উচ্চ মাত্রায় প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। যেসব শরীরে প্রোটিনের চাহিদা মেটায় এবং পুষ্টি জোগায়। প্রায় ৯ গ্রাম প্রোটিনের জোগান দেয় হাফ কাপ রান্না করা মসুর ডাল।

>সয়া দুধ, সয়াবিন ও সয়া বাদাম

এগুলো চর্বিহীন প্রোটিনের উৎকৃষ্ট উৎস। সয়া সম্পূর্ণ প্রোটিন উপাদান হওয়ায়, শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। হার্টের সুস্বাস্থ্য ধরে রাখতে সয়াবিন কার্যকরী ভূমিকা পালন করে। এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতেও সহায়ক। এছাড়াও সয়াবিনে রয়েছে স্বাস্থ্যসম্মত আনস্যাচুরেটেড ফ্যাট, যা দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীরকে ফিট রাখে।

আরও পড়ুন: নখের যত্নে করণীয়

>দই

দই প্রোটিনের খুবই ভালো উৎস। গ্রিক টক দইয়ে সাধারণ দইয়ের তুলনায় শর্করাও কম থাকে তাই শরীরের জন্য খুবই উপকারী এই দই। পুষ্টিবিদদের মতে, ৬ আউন্স গ্রিক দইয়ে প্রায় ১৭ গ্রাম প্রোটিন থাকে।

>ডিম

ডিম প্রোটিনের একটি সর্বোৎকৃষ্ট উৎস। এটি সুপার ফুড নামেও পরিচিত। ডিমে রয়েছে ৯টি অ্যামিনো অ্যাসিড। যা দেহ গঠনে ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে যেভাবে

>চিকেন ব্রেস্ট

প্রোটিনের চাহিদা মেটাতে মাছের বিকল্প হিসেবে খেতে পারেন চিকেন ব্রেস্ট। ১০০ গ্রাম চিকেন ৩১ গ্রাম প্রোটিনের জোগান দেয়।

এছাড়া আখরোট, চিনাবাদাম, সূর্যমুখী বীজও খেতে পারেন। আখরোটে হার্টের জন্য স্বাস্থ্যকর প্রোটিন, ফাইবার ও চর্বি বেশি থাকে। ১০০ গ্রাম চিনাবাদামে ২৫ গ্রাম প্রোটিন থাকে। এক চতুর্থাংশ কাপ সূর্যমুখী বীজ ৭ গ্রাম প্রোটিন, কপার ও ভিটামিন ই’র জোগান দেয়। এগুলো দইয়ের সাথে বা সালাদে মিশিয়ে খেতে পারেন।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা