মানসিক চাপ কমানোর প্রাকৃতিক উপায় (ফাইল ফটো)
লাইফস্টাইল

মানসিক চাপ কমানোর প্রাকৃতিক উপায়

লাইফস্টাইল ডেস্ক : পরিবার, সমাজ অর্থাৎ ঘরে-বাইরে যেখানেই কাজ করুন না কেন, মানসিক সংকট এবং টানাপোড়েনের মধ্যে দিয়ে কম-বেশি সকলকেই চলতে হয়। ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়ে।

আরও পড়ুন : শীতে উষ্ণ রাখবে যেসব খাবার

খিটখিটে বা বদ মেজাজের পাশাপাশি বাড়তে থাকে অনিদ্রাজনিত সমস্যা। এ সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে ওষুধ নয়, দৈনন্দিন জীবনে স্বাভাবিক কিছু অভ্যাসের ওপর ভরসা রাখুন।

মানসিক চাপ কমানোর ৫ প্রাকৃতিক উপায় :

মানসিক চাপ বর্তমানে খুবই সাধারণ একটি সমস্যা। যা ব্যক্তি জীবনে মোটামুটি প্রায় সবাই এর মুখোমুখি হয়ে থাকে। তবে মানসিক চাপে থাকলে সাথে সাথে কোনো মেডিসিন না নিয়ে কিছু অভ্যাস পরিবর্তন ও চর্চার মাধ্যমে এ সমস্যা অনেকটাই কাটিয়ে উঠা যায়। অভ্যাসগুলোর মধ্য রয়েছে-

আরও পড়ুন : শীতে হিটার ব্যবহারের সতর্কতা

১) শরীরচর্চা :

নিয়মিত শরীরচর্চা করলে শরীরে ‘এন্ডরফিন’ হরমোনের মাত্রা স্বাভাবিক হয়। যা মন ভাল রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া, প্রতিদিন শরীরচর্চা করলে হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে।

২) স্বাস্থ্যকর খাবারগ্রহণ :

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে খাবারের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই প্রতিদিনের খাবারে টাটকা শাক-সবজি, ফল, দানাশস্য রাখার চেষ্টা করুন। ক্যাফিনজাতীয় খাবার, অতিরিক্ত চিনি আছে এমন খাবার গ্রহণ থেকে বিরত থাকাই ভালো।

আরও পড়ুন : কমলা লেবুর খোসার ব্যবহার!

৩) পর্যাপ্ত ঘুম :

প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৯ ঘণ্টা না ঘুমালে মানসিক চাপ কমবে না। সারা দিনের কাজের পর শরীর এবং মনকে নতুন করে কর্মোপযোগী করে তুলতে ঘুমের প্রয়োজন আছে। তাই পর্যাপ্ত ঘুমাতে হবে।

৪) শরীরকে আর্দ্র রাখা :

সারা দিনে কম করে হলেও ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। পানি কম খাওয়ার সঙ্গে অন্যান্য রোগের সরাসরি যোগসূত্র আছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ বেড়ে যাওয়ার অনেক কারণের মধ্যে এটিও একটি বড় কারণ।

৫ ) নিজের যত্ন নেওয়া :

সারাক্ষণ কাজ এবং পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পান না এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এ অভ্যাসের ফলে আদতে নিজেরই ক্ষতি হচ্ছে। সকলের সব চাহিদা মেটানোর পরেও যদি একটু সময় বের করে নিজের পরিচর্যা করতে পারেন, মানসিক চাপ অনেকটাই কমবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা