লাইফস্টাইল

বিফ ও মাটন স্টেক বারবিকিউ তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: দৈনন্দিন জীবনে আমরা অনেকেই ঘরে বা বাড়ির ছাদে বারবিকিউ পার্টি করে থাকি। বিশেষ করে কোন উৎসবে বন্ধু-বান্ধব, আত্মীয়-বন্ধুরা সবাই একসঙ্গে জড়ো হই। তখন আমরা অনেকেই বারবিকিউ পার্টি করব বলে সিদ্ধান্ত নেই।

আর বারবিকিউ পার্টিতে মজাদার সব বারবিকিউ পদ থাকবে না, তা কি হয়। অনেকেই চিকেন, ফিশ দিয়েও বারবিকিউ করে থাকেন। তৈরি করতে পারেন মাটন বারবিকিউ এবং বিফ স্টেক।

সেগুলো দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই বারবিকিউয়ের পদ দুটি। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

মাটন বারবিকিউ রেসিপি

উপকরণ

১. খাসির হাড় ছাড়া মাংস ১ কেজি
২. গরম মসলা গুঁড়ো ২ চা চামচ
৩. পেঁপে বাটা ২ চা চামচ
৪. বেসন ৬ টেবিল চামচ
৫. সরিষার তেল ৬ টেবিল চামচ
৬. আদা বাটা ২ চা চামচ
৭. রসুন বাটা ২ চা চামচ
৮. গোলমরিচ গুঁড়ো ২ চা চামচ ও
৯. লবণ ২ চা চামচ

পদ্ধতি

প্রথমে মাংস টুকরো করে বা আস্তই ছেঁচে নিন। এবার মাংসের সঙ্গে সব মসলা মাখিয়ে অন্তত ৪ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। তারপর বারবিকিউ গ্রিলে অল্প আঁচে গ্রিল করুন।

গ্রিল না থাকলে তাওয়ায় সেঁকে নিতে পারে অল্প আঁচে ২০ মিনিট। তাওয়ায় গ্রিল করার সময় মাঝে মাঝে তেল মাংসের ওপর ব্রাশ করে দিন।

বিফ স্টেকের রেসিপি

উপকরণ

১. হাড় ছাড়া গরুর মাংসের চাকা ৩ পিস
২. আদা বাটা ৩ চা চামচ
৩. রসুন বাটা ৩ চা চামচ
৪. মধু ২ টেবিল চামচ
৫. সিরকা ২ টেবিল চামচ
৬. গোলমরিচ গুঁড়ো ৩ চা চামচ
৭. বারবিকিউ সস ৩ টেবিল চামচ
৮. অলিভ অয়েল ২ টেবিল চামচ ও
৯. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে হাড় ছাড়া গরুর মাংস টুকরো করে কেটে নিন। চাইলে আস্তও রাখতে পারেন মাংস। এরপর হালকা করে ছেঁচে নিন। এবার মাংসে বারবিকিউ সসসহ সব মসলা ভালো করে মেখে ৫ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

এবার গরম তাওয়া অথবা বারবিকিউ গ্রিলারে মৃদু আঁচে ১০-১২ মিনিট গ্রিল করুন। গ্রিল করার সময় একটু পরপর মাখানো মসলার মিশ্রণ ও তেল মাংসের ওপর ব্রাশ করে নিন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা