লাইফস্টাইল

অতিরিক্ত ঘুম নিয়ন্ত্রণের উপায়

সান নিউজ ডেস্ক : সুস্থ ও সতেজ থাকার জন্য প্রতিদিন আট ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ১০ থেকে ১২ ঘণ্টা ঘুমিয়ে কাটান।

গবেষণায় দেখা গেছে, বাড়তি ঘুম শরীরের জন্য ভালো নয়। অল্প ঘুম হলে যেমন সমস্যায় পড়তে হয়, তেমনি অতিরিক্ত ঘুমও শরীরের জন্য ক্ষতিকর। তাই সুস্থ থাকতে প্রয়োজন নিয়ন্ত্রিত ঘুম। চলুন জেনে নেই অতিরিক্ত ঘুম নিয়ন্ত্রণ করার উপায়-

ঘুমানোর জায়গা

ঘুমানোর জায়গাটা আরামদায়ক হওয়া দরকার। ঘর অন্ধকার আর ঠাণ্ডা রাখুন। সব ইলেকট্রনিক ডিভাইস সুইচ অফ করে দিন। বালিশ আর বিছানার গদিতে অস্বস্তি হলে তা বদলে ফেলুন।

নির্ধারিত সময়

প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং সকালে একই সময়ে ঘুম থেকে উঠুন। নিয়মিতভাবে এটা বেশ কিছুদিন করতে পারলে শরীর ধাতস্থ হয়ে যাবে, ঘুমের নির্দিষ্ট ছন্দ আসবে। এই ছন্দটা ভাঙতে দেবেন না।

অ্যালার্ম

অ্যালার্ম দিলেই তো হলো না। তাতে কাজ হতে হবে। যদি এক ধরনের অ্যালার্মে ঘুম না ভাঙে, তবে দু’-তিন জায়গায় অ্যালার্ম দেওয়া ভালো। চেষ্টা করলে ফল ভালো হয়।

ছুটির দিনে

অনেকেই মনে করেন সপ্তাহের ছুটির দিন বেশি করে ঘুমিয়ে নিলে বাকি ৬ দিন চনমনে থাকা যাবে। এ তথ্য ঠিক নয় বরং ঘুমের নিয়ম প্রতিদিন এক থাকা প্রয়োজন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা