লাইফস্টাইল

ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধির উপায়

সান নিউজ ডেস্ক : অযত্ন, অবহেলা ও কিছু বদঅভ্যাসের কারণে ঠোঁটের স্বাভাবিক গোলাপি ভাব নষ্ট হয়ে কালচে হয়ে যায়। এতে আমাদের স্বাভাবিক সৌন্দর্য কমে যায়। তাইতো ঠোঁটের জন্য প্রয়োজন একটু বেশি যন্ত-আত্তি। চলুন জেনে নেয়া যাক ঠোঁটের কালচে ভাব দূর করার কিছু সহজ পদ্ধতি।

১। সব সময় মুখের ভেতর পরিস্কার রাখুন। প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করুন।

২। যাদের ঠোঁট জন্মগতভাবেই শুষ্ক তারা ঠোঁটে সবসময় চ্যাপস্টিক বা লিপবাম ব্যবহার করুন।

৩। সাবান থেকে ঠোঁটকে দূরে রাখুন। তবে ফেসওয়াস কিংবা ক্ষারবিহীন সাবান লাগানো যেতে পারে।

৪। সামান্য দুধের সর বেঁটে অথবা কাঁচা দুধের উপর জমে থাকা ননী মাঝে মাঝে ঠোঁটে লাগাবেন, এতে ঠোঁট নরম থাকবে।

৫। ঠোঁট কখনো খুব বেশি সময়ের জন্য শুষ্ক রাখবেন না। ঠোঁটকে সতেজ রাখতে সবসময় গ্লিসারিন ব্যবহার করুন। এতে করে আপনার ঠোঁটের কোমলতা ফিরে আসবে।

৬। প্রতিদিন দুধ এর সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান। দেখবেন ধীরে ধীরে ঠোঁটের কালোভাব দূর হয়ে যাবে।

৭। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ক্লিনজিং মিল্ক বা কোল্ড ক্রিম লাগিয়ে কিছু সময় পর ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন। তারপর হালকা নারিশিং ক্রিম লাগিয়ে ঘুমাতে যান।

৮। ফ্রিজে রাখা কিছুটা ঠাণ্ডা মুলতানি মাটির সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটিতে তুলা ভিজিয়ে ঠোঁটের ওপর হালকা ভাবে ঘষে দশ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে আপনার ঠোঁটের কালো ভাব কেটে যাবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা