লাইফস্টাইল

লকডাউনে ঘরে বসে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস। এই ভাইরাসের কারণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনাভাইরাস ঠেকাতে নানা দেশের সরকার
লকডাউন ঘোষণা করেছে। ফলে ‘লকডাউন’ শব্দের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ভালোভাবেই বেড়েছে। অনেকের কাছে এটি বিরক্তির কারণ হয়ে উঠেছে।

কারণ টিভি দেখে, খেলাধুলা করে কিংবা ফেসবুকিং করে কতক্ষণই বা সময় কাটানো যায়? সেই কারণে আপনাকে লকডাউনে ঘরে বসে সময় কাটানোর জন্য কয়েকটি আইডিয়া দেবো। এই আইডিয়াগুলোর মাধ্যমে আপনি সময়ের সদ্ব্যবহার করতে পারবেন।

পরিবারকে সময় দিন

অফিসের কাজের চাপ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশুনার চাপের কারণে আমরা অনেকেই এতদিন পরিবারকে সময় দিতে পারিনি। চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন আমাদের সেই সুযোগ করে দিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন।

কার কী পরিকল্পনা- সে বিষয়ে মনিটরিং করুন। সম্ভব হলে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করুন। দেখবেন, তখন আর লকডাউনকে বিরক্তিকর মনে হবে না।

বই পড়ুন

বই পড়ার ওপর কোনো কিছু হতে পারে না। বিশেষ করে দীর্ঘস্থায়ী লকডাউনের কারণে যারা বিরক্ত হচ্ছেন, তারা এই কাজ করে দেখতে পারেন। একনিষ্ঠ হয়ে বই পড়লে সময় যে কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না।

আপনি যদি বইপড়ুয়া না হন, তাহলে লকডাউনই পড়ার জন্য ভালো সময়। পাঠ্যপুস্তকের বাইরের বইগুলো বেশি করে পড়ুন। এতে আপনার জ্ঞান বাড়বে। ইতিহাস, অর্থনীতি ও রাজনীতি বিষয়ক বই বেশি পড়বেন।

ব্যায়াম করুন

লকডাউনে শরীরের প্রতি মনোযোগ দিন। ব্যস্ততার কারণে আমাদের অনেকেরই শরীরের দিকে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু চলমান মহামারিতে এই সুযোগ নিতে পারেন। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরের মেদ কমানো যেতে পারে। তবে সকাল অথবা বিকেলে ব্যায়াম করবেন এবং অবশ্যই ব্যায়ামের আগে কিছু খাবেন না।

দক্ষতা বাড়ান

বিভিন্ন অনলাইন কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নেওয়ার মাধ্যমে আপনি দক্ষতা বাড়াতে পারেন। এতে আপনি পেশাগত ক্ষেত্রে সফল হবেন। দক্ষ কর্মশক্তি থাকলে উর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রমোশন নিয়েও চিন্তা করতে পারেন। সেই কারণে নতুন নতুন কাজ শিখে নিন। বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে দক্ষ হয়ে উঠলে অফিসে আপনার প্রয়োজন বেড়ে যাবে।

ঘরে বসে আয় করুন

ঘরে বসে আয় করার জন্য ফ্রিল্যান্সিং সেরা উদাহরণ হতে পারে। দক্ষতা থাকলে আপনিও ঘরে বসে আয়ের পথ বেছে নিতে পারেন। এতে লকডাউনেও পরিবারের ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। ওয়েব ডেভেলপিং, অ্যাফেলিয়েট মার্কেটিং, কনটেন্ট রাইটিংসহ নানাবিধ কাজের মধ্য দিয়ে সময় কাটানো যেতে পারে।

ঘরসজ্জা করুন

লকডাউনের দীর্ঘস্থায়ী অবসরে ঘরসজ্জা করতে থাকুন। ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করুন। মা, বোন ও স্ত্রীকে ঘরের কাজে সহায়তা করুন। এতে পরিবারের সদস্যরা আপনার প্রতি সদয় হবেন।

ধর্মচর্চা করুন

আপনি যে ধর্মের হয়ে থাকুন, সেই ধর্মের চর্চা করুন। লকডাউনে বিরক্ত না হয়ে ধর্মীয় কাজ করুন। মুসলমান হিসেবে ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত এবং সম্ভব হলে রোজা ও হাদিসের জ্ঞান অর্জন করতে থাকুন। অন্য ধর্মাবলম্বীরা তাদের প্রার্থনারীতি অনুযায়ী আরাধনা করতে পারেন।

আত্মসমালোচনা ও আত্ম-উন্নয়নে জোর দিন

বেশিরভাগ মানুষ আত্মসমালোচনা করতে জানেন না। অথচ সব মানুষের নিজের ত্রুটিগুলো নিয়ে চিন্তা করা উচিত। অন্যের কথা ভেবে সময় নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। লকডাউনের এই অবসরে নিজের সামগ্রিক উন্নয়নের ব্যাপারে ভাবুন।

সাহিত্য ও ইতিহাস চর্চা করুন

আপনার যদি সাহিত্য ও ইতিহাসে আগ্রহ থাকে, তাহলে এসব বিষয় নিয়ে গবেষণা করুন। কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধের পাশাপাশি ইতিহাসের নানা ঘটনা নিয়ে লেখালেখি করুন। ফেসবুকে পোস্ট দিন কিংবা ইউটিউবে ভিডিও প্রকাশ করুন। এর মাধ্যমে আপনার সৃজনশীল প্রতিভা বিকশিত হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা