লাইফস্টাইল

ছুটির দিনে যা করতে পারেন

লাইফস্টাইল ডেস্ক : ছুটির দিন একটি বিশ্রাম তো নিতেই হয়। কিন্তু বিশ্রাম করতে গিয়ে পুরো সপ্তাহের জমে থাকা ঘরের কাজ গুলো করা তো দূরে থাক একটু আনন্দফূর্তিও করা হয় না। পুরো সপ্তাহের কাজের চাপের ক্লান্তি ভুলে যাওয়ার জন্য আর নতুন করে কাজের স্পৃহা পাওয়ার জন্য ছুটির দিনটিকে আনন্দে কাটানো জরুরি। সেই সঙ্গে সেরে নেয়া উচিত জরুরি কিছু কাজ। আসুক জেনে নেয়া যাক, সাপ্তাহিক ছুটির দিনটি কীভাবে কাটানো যেতে পারে-

১. ছুটির দিনে একটু আনন্দ বা ঘোরাঘুরি অবশ্যই করবেন। তবে খুব বেশি পরিকল্পনা রাখবেন না। এতে আপনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। পরের দিন বিধ্বস্ত লাগবে। যেখানেই যান আর যাই করুন না কেন, রাতের বেলা ঠিক সময়ে বিছানায় যান। অযথা রাত জাগার দরকার নেই।

২. ছুটির সকালটা চেষ্টা করুন বাড়িতে থাকতে। আরাম করুন, ঘুমান, খান, টি ভি দেখুন। নিজের যত্ন করুন, রূপচর্চা করুন।

৩. ছুটির দিনে দুপুরে অবশ্যই ভালো খাওয়া দাওয়া করুন। পরিবারের সঙ্গে কোথাও বাইরেও যেতে পারেন। সময় ভালো কাটলে দেখবেন নিজেকে ফ্রেশ লাগছে।

৪. গান শুনুন অবশ্যই, মনটা চাঙা হয়ে উঠবে।

৫. নিজের শখের কাজগুলো করুন। আগামী সপ্তাহের কিছু কাজ এগিয়েও রাখতে পারেন। এতে মানসিকভাবে শান্তি লাগবে।

৬. বিকালে চেষ্টা করুন একটু বাইরে যেতে। বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে। বাইরে গেলে ভালো লাগবে। দেখে ফেলতে পারেন সিনেমাও।

৭. ছুটির দিনে রাত হলেই পরের দিনের কথা ভেবে মন খারাপ হয়? তাহলে বসে আগামী ছুটির দিনের প্ল্যান সেরে ফেলুন। দেখবেন বেশ চাঙা লাগছে!

কাজের ব্যস্ততায় আমরা ধীরে ধীরে অসামাজিক হয়ে যাচ্ছি। সামাজিকতা রক্ষা করার মত সময়ই নেই আমাদের। তাই ছুটির দিনটিতে সামাজিকতা রক্ষা করার চেষ্টা করুন। সাপ্তাহিক ছুটির দিনটিতে আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নিন। সম্ভব হলে আত্মীয়দের বাড়ি থেকে বেড়িয়েও আসতে পারেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা