লাইফস্টাইল

ম্যাংগো চিকেন

সান নিউজ ডেস্ক : আম দিয়ে নানা ধরনের পদ রান্না করা যায়। দেশি ও বিদেশি। অথেনটিক আবার ফিউশনও। আর আমের ভরা মৌসুমে চমৎকার একটি রান্না শিখে নেয়া যাক।

উপকরণ :
বোনলেস চিকেন কিউব ২ কাপ, আধা পাকা আমের কিউব আধা কাপ, মাখন আধা কাপ, সয়া সস আধা চা–চামচ, লবণ স্বাদমতো, চিকেন স্টক ১ কাপ, মরিচগুঁড়া আধা চা–চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা–চামচ, আদা–রসুনবাটা ১ চা–চামচ, কর্নফ্লাওয়ার ১ চা–চামচ, ডিমের কুসুম ১টি।

প্রণালি :
একটি বাটিতে মাংস নিয়ে ডিমের কুসুম, সয়া সস, লবণ ও গোলমরিচ মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। এবার কড়াইতে মাখন গরম করে মাংস হালকা ভেজে তুলে নিন। এই কড়াইয়ে বাকি মসলা দিয়ে কষিয়ে চিকেন স্টক দিন। ফুটে উঠলে ভাজা মাংস ও আমের টুকরা দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন। এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য পানি দিয়ে গুলে কড়াইয়ে ঢেলে দিন। গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা