লাইফস্টাইল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডাল

সান নিউজ ডেস্ক : এই মুহূর্তে সবচেয়ে জরুরি যেসব বিষয় তার মধ্যে একটি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যত শক্তিশালী হবে, ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া নামক শত্রু ততই পিছু হটতে বাধ্য। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবার আগে নজর দিতে হবে খাবারের দিকে। খেতে হবে এমন সব খাবার যা স্বাস্থ্যকর ও উপকারী।

প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন রাখতে হবে। প্রাণিজ প্রোটিনের পাশাপাশি উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করাও জরুরি। সেই তালিকায় শুরুতেই রয়েছে বিভিন্ন ধরনের ডালের নাম। ডাল শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটাতে সহায়ক। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোন ডাল কার্যকরী তা জানেন কি?

মুগ ডালে থাকে প্রচুর প্রোটিন। এই ডাল নিয়মিত খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে ফ্যাট থাকে খুবই কম। যে কারণে জমে না বাড়তি মেদ। পাশাপাশি এই ডালে আছে প্রচুর ফাইবার, জিঙ্ক ও আয়রন। জেনে নিন এর আরও কিছু উপকারিতা-

ওজন কমায়

বাড়তি ওজন কমিয়ে শরীর ঠিক রাখার জন্য সহায়ক মুগ ডাল। এতে থাকা ফাইবার ও প্রোটিন ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মুগ ডাল খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। সেজন্য বারবার ক্ষুধা পাওয়ার প্রবণতা কমে। শরীরের কোষগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় প্রোটিন থাকে এই ডালে। তাই ওজন কমাতে চাইলে নিশ্চিন্তে খেতে পারেন মুগ ডাল।

ডায়াবেটিস দূরে রাখে

মুগডালে রয়েছে গ্লাইসেমিক সূচক। এই ডালে জিআই ৩৮, যা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। এটি প্রোটিন, ফাইবার ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। এসব উপাদান শরীরে ইনসুলিন ও রক্তে শর্করার মাত্রা সঠিক রাখতে সাহায্য করে।

হিট স্ট্রোক প্রতিরোধ করে

তীব্র গরমের কারণে ভয় থাকে হিট স্ট্রোকের। এই সমস্যা এড়াতে সাহায্য করতে পারে মুগ ডাল। এই ডালে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা হিট স্ট্রোক ও পানিশুন্যতা প্রতিরোধে সাহায্য করে। নিয়মিত মুগ ডাল দিয়ে তৈরি স্যুপ খেলে তা আপনাকের সতেজ রাখতে সাহায্য করবে। পাশাপাশি পানিশূন্যতা দূর করবে অনেকটাই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা