লাইফস্টাইল

বানিয়ে ফেলুন ‘ফুলের মমি’

সান নিউজ ডেস্ক : চাইলে আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারেন ফুলের মমি। এতে আপনার গৃগসজ্জায় যেমন ব্যতিক্রম আসবে, তেমনি আপনার সামনে আসতে পারে ঘরে বসে রোজগারের একটি সুন্দর উপায়।

জেনে নিন কীভাবে বানাবেন ফুলের মমি:

১. তাজা চাঁপাফুল বা বেলীফুল নেবেন অথবা আপনার পছন্দ মত যে কোন ফুল নিতে পারেন। বোঁটার দিকে সবুজ অংশটা ফেলে দেবেন। সবচেয়ে ভালো হয় যদি চাঁপাফুল বা বেলী ফুলের বড়সড় কলি নেন। বোঁটা ফেলে দেওয়ায় অনেক সময় ফুলের পাপড়িগুলো খুলে যায়। কলি দিলে সেটা টেকসই থাকে বেশি।

২. একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। পানি ঠাণ্ডা হলে সেখানে ফিটকিরি দিয়ে নাড়ান। এক লিটার পানির জন্য আধা মুষ্ঠির কম পরিমাণ ফিটকিরি নিন।

৩. এবার ফুলগুলো আস্তে আস্তে বোতলে ঢোকান।

৪. এরপর বোতলের কানায় কানায় ফিটকিরি মিশ্রিত পানি দিয়ে পরিপূর্ণ করে দিন।

৫. এবার প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে বোতলের মুখটা এয়ারটাইট করে বন্ধ করে দিন।

যেন কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে।

একবার বোতলের মুখ বন্ধ করা হয়ে গেলে এই মুখ আর খোলা যাবে না। মুখ খোলা হলেই ফুল নষ্ট হয়ে যাবে এবং বিশ্রী একটা গন্ধ বের হবে।

সৌন্দর্য বৃদ্ধির জন্য এবার বোতলের মুখটা র‍্যাপিং পেপার বা রঙিন ফিতা দিয়ে সাজিয়ে নিয়ে পারেন।

এবার একবার চেষ্টা করে দেখুন না বোতল ভর্তি প্রিয় ফুল দিয়ে প্রিয়জনকে চমকে দিতে পারেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা