লাইফস্টাইল

করোনাভাইরাস : অন্তঃসত্ত্বা মাকে সুরক্ষিত রাখার ৭ উপায়

লাইফস্টাইল ডেস্ক : করোনাভাইরাস থেকে বাঁচতে অন্তঃসত্ত্বা মায়েদের নিতে হবে বিশেষ যত্ন। সংক্রমণ রোধে নিয়মিত মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আসুন জেনে নিই অন্তঃসত্ত্বা মাকে সুরক্ষিত রাখার ৭ উপায়-

১. খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার।

২. সন্তান পেটে আসার পর নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। চিকিৎসকের কাছে গেলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ২ ফুট দূরত্ব মানতেই হবে, ভালো হয় ৬ ফুট দূরত্ব মেনে চললে। বাইরে বেরিয়ে চোখ, নাকে হাত দেয়া যাবে না।

৩. বাইরে থেকে ঘরে এসে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। যে জামাকাপড় পরে গিয়েছিলেন সেগুলো ধুয়ে ফেলুন।

৪. গর্ভাবস্থায় খাবারের বিষয়ে নজর দেয়া জরুরি। হবু মা যা খাবেন সেখান থেকেই পুষ্টি পাবে গর্ভস্থ শিশু। প্রোটিন, ফাইবার, ফলিক অ্যাসিডযুক্ত খাবার খেতে হবে। শাকসবজি, মাছ, মাংস, দুধ সব যেন থাকে খাদ্যতালিকায়।

৫. প্রতিদিন ব্যায়াম করুন। ফলে আপনার শরীর যেমন ভালো থাকবে, তেমন মনও।

৬. খাওয়ার আগে হাত ধোয়া অত্যন্ত জরুরি। এতে হাতে থাকা জীবাণু আপনার পেটে পৌঁছতে পারবে না।

৭. পরিবারের কারও জ্বর, সর্দি, কাশি বা হাঁচি হলে তার থেকে দূরে থাকুন। আলাদা ঘরে থাকলে খুব ভালো হয়। তথ্যসূত্র: বোল্ডস্কাই

সান নিউজ/পিডকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা